২৫ ডলারে পানিরোধী এমআই ব্যান্ড ৪

১১ জুন, ২০১৯ ২৩:১৩  
ফিটনেস ট্র্যাকার ভক্তদের জন্য সুখবর এনেছে শাওমি। কোম্পানিটির নতুন ফিটনেস ট্র্যাকার এমআই ব্যান্ড ৪ পাওয়া যাচ্ছে মাত্র ২৫ ডলারে (প্রায় ২১০০ টাকা)। ব্যান্ডটির বিশেষত্ব হলো এটি পানির ৫০ মিটার নিচ পর্যন্ত পানিরোধী, অর্থাৎ ডিভাইসটিতে পানি প্রবেশ করবে না। শুধু পানিরোধীই নয়, এটির মাধ্যমে কতোটুকু সাঁতার কাটলেন সেটিও ট্র্যাক করা যাবে। সাঁতারের ধরণ অনুযায়ী এটি ট্র্যাক করতে সক্ষম। ০.৯৫ ইঞ্চি কালার অ্যামোলেড ডিসপ্লের এই ব্যান্ডটিতে হার্ট রেট সেন্সর এবং সিক্স-এক্সিস অ্যাক্সেলেরোমিটার রয়েছে যা দৌড়, সাঁতার, সাইকেলিং এবং হাঁটা ট্র্যাক করতে পারবে। ডিভাইসটি ব্লুটুথ ৫.০ প্রযুক্তির মাধ্য স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যাবে। এক চার্জে চলবে ২০ দিন পর্যন্ত। প্রাথমিকভাবে চীনের বাজারে ছয়টি ভিন্ন রঙে ব্যান্ডটি পাওয়া যাবে। তবে বিশ্বের অন্যান্য বাজারগুলোতে কবে পাওয়া যাবে সেটি সম্পর্কে কিছু জানায়নি শাওমি। ডিবিটেক/বিএমটি